দিনহাটা, ১২ ফেব্রুয়ারী :
উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা শুরু হলো দিনহাটায়। বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের বাংলা ভাষা পরীক্ষা শুরু হয়। এদিন দিনহাটার বিভিন্ন স্কুলের সামনে দেখা যায় পুলিশের কড়া নিরাপত্তা। তবে ট্রাফিক ব্যবস্থা অনেকটাই ঢিলেঢালা বলে অভিযোগ করেছে। সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষা শুরু হল এদিন। বিভিন্ন স্কুলে দেখা যায় ছাত্র-ছাত্রীদের প্রবেশ করতে তেমনি অভিভাবকদের ভিড় চোখে পড়ে। শুধু তাই নয় ছাত্র-ছাত্রীদের করা চেকিংয়ের মাধ্যমে বিদ্যালয়ের ভেতর প্রবেশ করানো হয়।

