মাথাভাঙ্গা, ৩০ জানুয়ারী :
বিরাট জনসভা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা ১ ব্লকের গোলকগঞ্জে। কেন্দ্রের SIR কারচুপি, বাঙালিদের অপমান,বাংলার উন্নয়নের টাকা আটকে দেওয়ার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ডাকে শীতলকুচি বিধানসভা কেন্দ্র ভিত্তিক এই বিরাট জনসভা অনুষ্ঠিত হয়।যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া,হিতেন বর্মন, গিরীন্দ্রনাথ বর্মন,পার্থ প্রতিম রায়,শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ, মাথাভাঙ্গা ১ এ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র নাথ বর্মন, মাথাভাঙ্গা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান,শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন সহ আরও অন্যান্যরা।
এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তাই এস,আই,আর নিয়ে সুর চরান এবং আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

