শিলিগুড়ি ,৬ জুলাই
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার শিলিগুড়ির শ্যামাপ্রসাদ প্রাইমারি বিদ্যামন্দিরে মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো বিশেষ অনুষ্ঠান। শ্যামাপ্রসাদ প্রাইমারি বিদ্যামন্দির ও শিলিগুড়ি পৌরনিগমের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ড. শঙ্কর ঘোষ, শিলিগুড়ি পৌরনিগমের কমিশনার বীর বিক্রম রাই, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং বিশিষ্ট অতিথিরা। এদিন শংকর ঘোষ জানান ড. মুখোপাধ্যায়ের কর্মজীবন, শিক্ষা ও জাতীয় জীবনে তাঁর অবদান স্মরণ করে নতুন প্রজন্মকে তাঁর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

