দিনহাটা, ১৭ জানুয়ারী :
পেটের টানে পলাশ ফুল তুলতে গিয়েছিল দিনহাটার গোসানিমারি জঙ্গলে সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। মৃতদেহটি কার তা অবশ্য জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন সকালে ওই ব্যক্তি সামনেই রয়েছে সরস্বতী পুজো তাই পেটের টানেই পলাশ ফুল সংগ্রহ করতে দিনহাটার গোসানিমারি জঙ্গলে গাছ থেকে পলাশ ফুল সংগ্রহ করতে যান তিনি। গাছ থেকে পলাশ ফুল পাড়তে গিয়ে সেখানে দিয়ে যাওয়া বিদ্যুতের লাইন থেকে হঠাতই বিদ্যুৎপৃষ্ট হন। ওই অবস্থায় তিনি সেখানে মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। তারা তাকে উদ্ধার করে প্রথমে গোসানিমারি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক। ওই অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গোসানিমারির জামবাড়ী এলাকার বাসিন্দা, রতন কুমার সরকার বলেন, এদিন সকালে ওই ব্যক্তি গোসানিমারি জঙ্গলে গিয়েছিল পলাশ ফুল তুলতে। সেই ফুল তোলার সময় সে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। প্রচন্ড অসুস্থ অবস্থায় তাকে প্রথমে গোসানিমারি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাকে মহকুমা হাসপাতলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার তার নাম জানা যায়নি। তবে মৃত্যুর আগে ওই ব্যক্তি জানিয়েছিল ওই ব্যক্তির বাড়ি দিনহাটা শহরের বলরামপুর রোড এলাকায়।

