সাহেবগঞ্জ, ৮ ফেব্রুয়ারী :
রবিবার দিনহাটা আদালত সূত্রে জানা গিয়েছে, সাহেবগঞ্জ থানা এলাকার এক মহিলা গত ২ রা ফেব্রুয়ারি ২০২৬ সাহেবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ গত ৩১ শেষ জানুয়ারি তার দশম শ্রেণির ১৬ বছরের নাবালিকা কন্যা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে পরে জানতে পারেন। ভারবান্দা গিতালদহ এলাকার বেশ কয়েক তার নাবালিকা কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। সাহেবগঞ্জ থানায় বেশ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে দশম শ্রেণির ১৬ বছরের এক নাবালিকাকে অপহরণের অভিযোগে ভারবান্দা গিতালদহ এলাকার নিখিল বর্মন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। এদিন রবিবার তাকে দিনহাটা আদালতে পেশ করে, বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

