শিলিগুড়ি, ২৩ ডিসেম্বর :
ব্যারিকেড ভেঙে নির্মীয়মান উড়ালপুলে ধাক্কা দিল যাত্রীবোঝাই একটি বাস। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির বর্ধমান রোড এলাকায়। জানা যায়, গৌহাটি থেকে শিলিগুড়ির উদ্দেশে আসছিল বাসটি। বর্ধমান রোডে একটি মোটরবাইককে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেড ভেঙে সোজা গিয়ে ধাক্কা মারে নির্মাণাধীন উড়ালপুলে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খালপাড়ার ফাঁড়ির পুলিশ। পরে বাসটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

