শিলিগুড়ি,২৫ ডিসেম্বর :
চাঞ্চল্যকর ঘটনা শহর শিলিগুড়িতে।বড়দিনের সকালে শিলিগুড়ির ফুলবাড়িতে উদ্ধার মহিলার মৃতদেহ।ফুলবাড়ীর ক্যানেলে মিলেছে ওই মহিলার দেহ।মৃত ওই মহিলার নাম মনেশ্বরী রায়,বয়স ৬৩ বছর।জানা গিয়েছে, ১৮ তারিখ থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা।ওই মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে,১৮ তারিখ সকাল ন’টা নাগাদ মনেেশ্বরী রায় এর ছেলে বিজয় রায় এবং তার স্ত্রী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন।তার কিছুক্ষণ পর বিজয় রায়ের মা মনেশ্বরী রায় ও বাড়ি থেকে বেরিয়েছিলেন।দুপুরে বিজয় রায় এবং তার স্ত্রী কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখেন মনেশ্বরী রায় বাড়িতে নেই।। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় মনেশ্বরী রায়ের ছেলে বিজয় রায় শরণাপন্ন হন নিউ জলপাইগুড়ি থানার পুলিশের।আত্মীয়-স্বজনের বাড়ি ঘর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন লাভ হয়নি। কোথায় গেলেন মনেশ্বরী দেবি কিছুই বুঝতে পারছিলেন না তার ছেলে এবং তার ছেলে বৌ।কিন্তু আজ সকালে হঠাৎ শিলিগুড়ির ফুলবাড়ী ব্যারেজের এক মহিলার মৃতদেহ উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়ায়। এরপর স্থানীয়রা ওই মহিলাকে দেখে চিনতে পারেন এবং তার ছেলে ও পরিবারকে খবর দেন। এরপর তার ছেলে বিজয় রায় এবং পরিবারের লোকজন এসে ওই মহিলাকে চিহ্নিত করেন।। কিন্তু ওই মহিলার দেহ কিভাবে ক্যানেলে গেল তা বুঝে উঠতে পারছেন না কেউ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

