শিলিগুড়ি, ১২ জানুয়ারী :
২০০৭ সালের রিয়েলিটি শো বিজয়ী প্রশান্ত তামাংয়ের মরদেহ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতেই শ্রদ্ধা জানালেন পাহাড়ের মানুষ, আত্মীয়স্বজন ও রাজনৈতিক নেতৃত্ব।
দার্জিলিংয়ের গর্ব, গোরখা সমাজের পরিচিত মুখ—প্রশান্ত তামাং আর নেই।রবিবার দিল্লিতে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ৪৩ বছর বয়সী এই জনপ্রিয় শিল্পী।২০০৭ সালে একটি রিয়েলিটি শো জিতে দেশজুড়ে পরিচিতি পান প্রশান্ত তামাং। তাঁর সাফল্য শুধু ব্যক্তিগত ছিল না, তা হয়ে উঠেছিল গোটা গোরখা সমাজের গর্ব ও আত্মপরিচয়ের প্রতীক।প্রশান্ত তামাংয়ের মরদেহ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকে এলাকা। দার্জিলিং পাহাড়ের মানুষ, আত্মীয়স্বজন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

