জলপাইগুড়ি , ৫ জুন
ডবল ইঞ্জিনের সরকার হলে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে চারশো করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজ্য সরকার গঠন হয়েছে একমাসের হয়েছে, এরই মধ্যে চার বার জ্বালানির দাম বেড়েছে। প্রতিবাদে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সেবাদলের তরফে প্রতিবাদ কর্মসূচি করা হল অবস্থান বিক্ষোভের মধ্য দিয়েছে। আজ জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনের সামনে রাস্তার পাশে দলের নেতা কর্মীরা অবস্থানের মধ্য দিয়ে প্রতিবাদ জানালেন। রাজ্যে পালাবদল হয়েছে।
নতুন বিজেপি সরকারের প্রতি মানুষের আস্থা ভরসা ছিল। কিন্তু বর্তমানে এই সরকারের আসার পর ডিজেল, পেট্রল, রান্নার গ্যাসের দাম বেড়েই চলছে বলে জানালেন জেলা কংগ্রেসের সেবাদলের চেয়ারম্যান স্নেহাশীষ চক্রবর্তী। তিনি বলেন, “নির্বাচনের পর চার বার জ্বালানির দাম বাড়ল। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ে নাভিশ্বাস উঠেছে। প্রতিবাদে প্রতীকী অবস্থান চলছে।” উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি অমিত ভট্টাচার্য সহ অনেকে।

