on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: যাচ্ছিল তৃণমূলের মিছিল।আর সেই সময় দুই যুবক বলে ফেলল জয় শ্রীরাম।ব্যাস,যা হওয়ার তাই হলো।এখন মাথায় ব্যান্ডেজ,আর সারা শরীরে ব্যথা।
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গরাজনীতি

যাচ্ছিল তৃণমূলের মিছিল।আর সেই সময় দুই যুবক বলে ফেলল জয় শ্রীরাম।ব্যাস,যা হওয়ার তাই হলো।এখন মাথায় ব্যান্ডেজ,আর সারা শরীরে ব্যথা।

Online Desk
Last updated: February 2, 2026 5:39 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ২ ফেব্রুয়ারী :

যাচ্ছিল তৃণমূলের মিছিল। আর সেই সময় দুই যুবক বলে ফেলল জয় শ্রীরাম। ব্যাস,যা হওয়ার তাই হলো। এখন মাথায় ব্যান্ডেজ,আর সারা শরীরে ব্যথা।জয় শ্রীরাম বলার সাথে সাথেই পুরো তৃণমূলের মিছিলের একটা অংশ হামলে পড়ল দুই যুবকের উপর। ব্যাপক মারধর করা হয়েছে তাদের বলেই অভিযোগ। এদিকে তৃণমূলের আক্রমণকারীদের হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ অফিসাররাও। ওই দুই যুবকের দাবি, তারা বুঝতেই পারেনি কোন দলের মিছিল যাচ্ছে। মজার ছলেই জয় শ্রীরাম বলে ফেলেছিল তারা। যখন জুটলো মার, তখন বুঝলো ওই মিছিল ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। তখন তারা বুঝতে পারে মস্ত বড় ভুল হয়ে গেছে। রবিবার বিকেলে ব্যাপক অশান্তির ঘটনা ঘটলো শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ীতে।ডাবগ্রাম ফুলবাড়ী আসনটি বিজেপির দখলে। বিধায়ক শিখা চ্যাটার্জি। এবার এই এলাকা দখলের মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ২০২১ সাল পর্যন্ত এই এলাকার বিধায়ক ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এলাকা ছিল সবুজ। কিন্তু ২০২১ সালে গেরুয়া ঝড়ে গৌতম বাবু হেরে যান শিখা দেবীর কাছে।
এলাকা হয়ে যায় গেরুয়া।
এবার এই এলাকায় সবুজ ফুল ফোটাতে মরিয়া প্রয়াস চালাচ্ছে তৃণমূল শিবির। রবিবার ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা আসনের ইস্টার্ন বাইপাস এলাকায় তৃণমূলের উদ্যোগে ছিল বিশাল মিছিল। এস আই আর বিরোধী এবং বিজেপি বিরোধী এই মিছিলে পা মিলিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তৃণমূল নেতা কৃষ্ণ দাস সহ ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা।
মিছিলটি ভিআইপি মোড় থেকে শুরু হয়ে ইস্টার্ন বাইপাস হয়ে আসিঘর মোড়ের দিকে এগিয়ে আসছিল। ঢাকেশ্বরী মন্দিরের কাছে পৌঁছতেই বিপত্তি।
স্থানীয় দুই যুবক ওই মিছিল আসার সময় নাকি বলেছিল জয় শ্রীরাম। এরপরেই তাদের উপর হামলে পড়ে মিছিলে থাকা অনেকেই। অভিযুক্ত ওই ২ যুবকের বাড়ি ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকাতেই। তবে দ্রুত ভক্তিনগর থানার পুলিশ এবং আশিঘর আউট পোস্ট পুলিশের তৎপরতায় বড় অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে। তৃণমূলের ক্ষুব্ধ কর্মীদের হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন দুই পুলিশ কর্মী বলেও সূত্রের খবর। আশিঘর আউটপোষ্টের পুলিশ ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে গেলে এলাকার শান্ত হয়। এদিকে এই ঘটনায় নিরীহদের ওপর মারধরের অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী। সব মিলিয়ে রবিবার এই ঘটনায় বিধানসভা ভোটের আগেই ডাব গ্রাম ফুলবাড়ী রক্তাক্ত হলো।

You Might Also Like

দিনহাটায় শান্তি বজায় রাখতে পুলিশ আধিকারিকের সঙ্গে বৈঠক অজয় রায়-এর
যাত্রী পরিষেবায় বিশেষ গুরুত্ব, বাগডোগরা বিমানবন্দরে পালিত হবে ‘যাত্রী সুবিধা দিবস’
প্রধাননগরে ১০ বছরের যোগ কেন্দ্র ভাঙল পৌরসভা, পরিচালকের গুরুতর অভিযোগ
প্রবীণদের দোরগোড়ায় আয়ুষ্মান ভারত, বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দিলেন নিখিলরঞ্জন দে
উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র ফুলবাড়ি, জলকামান–টিয়ার গ্যাসে উত্তাল এলাকা
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারপথ দুর্ঘটনামাথাভাঙ্গারাজ্য

রাস্তা পার হচ্ছিলেন… হঠাৎ উল্টো দিক থেকে ছুটে এল বাইক! বাড়ির কাছেই ভয়াবহ দুর্ঘটনা

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?