আলিপুরদুয়ার, ৩১ মার্চ :
আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত ও দূর্গম এলাকা বক্সা পাহাড়ে মঙ্গলবার প্রচার চালালো কালচিনি বিধানসভা বিজেপি প্রার্থী বিশাল লামা। এদিন এদিন সকাল হাটাপথে পাহাড়ের সোরু আকাবাঁকা পথ দিয়ে সমতল থেকে প্রায় ৩৫০০ ফুট উঁচুতে স্থিত বক্সা পাহাড়ে পৌছায় বিজেপি প্রার্থী বিশাল লামা ও বিজেপি কর্মী সমর্থকরা। বক্সা পাহাড়ের বাসিন্দাদের কাছে পৌছে জনসংযোগ চালান বিজেপি প্রার্থী।
এদিন বিজেপি প্রার্থী বিশাল লামা জানান বক্সা পাহাড়ের বাসিন্দাদর অনেক সমস্যা আছে। এখানে সড়ক নেই। এই এলাকায় ধ্যান দিলে পর্যটনের দিক দিয়ে আরো উন্নত হত কিন্ত রাজ্য সরকার কিছু করেনি বিজেপি সরকার হবে এবং বক্সা পাহাড়ের বাসিন্দাদের সব সমস্যা দূর হবে।

