ট্রাকে ৫০ পেটি ফেনসিডিল! কোচবিহারে আসামগামী গাড়ি আটক
কোচবিহার, ১৯ আগস্ট:
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের বোতল উদ্ধার করল স্পেশাল অপারেশন গ্রুপ। মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ কোচবিহার এলাকায় আসামের উদ্দেশে যাওয়া একটি ট্রাক আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকে তল্লাশি চালিয়ে মোট ৫০ পেটি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। প্রতিটি পেটিতে প্রায় ১৫০টি করে বোতল ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেই হিসেবে মোট প্রায় ৭,৫০০টি বোতল উদ্ধার হয়েছে বলে অনুমান।
ঘটনায় ট্রাকের চালক সাইদুল আলম চৌধুরীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য কত এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

