দিনহাটা, ৬ জানুয়ারী :
সোমবার দিনহাটা আদালত সূত্রে জানা গিয়েছে, কোলকাতার এক নাবালিকা কন্যাকে অপহরণ ও ধর্ষনের অভিযোগে ব্যাঙ্গালোর পুলিশের হাতে গ্রেফতার সিতাই কইমাড়ী এলাকার মিন্টু শর্মা নামের এক যুবক। জানা যায় ওই যুবকের বিরুদ্ধে ব্যাঙ্গালোর থানায় কোলকাতার এক ব্যক্তি তার নাবালিকা কন্যাকে অপহরণ ও ধর্ষনের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ব্যাঙ্গালোর থানার পুলিশ ৪ ঠা জানুয়ারি ২০২৬ সিতাই কইমাড়ী এলাকার মিন্টু শর্মা নামের এক যুবককে গ্রেফতার করে। এদিন সোমবার ব্যাঙ্গালোর থানার পুলিশ,ওই যুবকে গ্রেফতার করে দিনহাটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেসন জজ আদালতে পেশ করে। পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন করেন আদালতের বিচারক তা মঞ্জুর করেন।

