দিনহাটা, ৩০ জানুয়ারী :
বাংলা জুড়ে এস আই আর এর নামে সাধারণ মানুষের উপর হয়রানি করা হচ্ছে। এই অভিযোগ তুলে দিনহাটা শহরে মহা মিছিল করল তৃণমূল কংগ্রেস। দিনহাটা বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে মহা মিছিল শহরের সংহতি ময়দান থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে পুনরায় সংহতি ময়দানে এসে শেষ হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সহ আরো অনেকেই। এদিন বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, সাধারণ মানুষকে নানা ভাবে হয়রানি করা হচ্ছে এসআইআর এর নামে। এই দেখে মানুষ বিরক্ত হয়েছে। তাই পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন তারা।

