দিনহাটা, ৩১ মার্চ :
মঙ্গলবার সিতাই থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ সিতাই থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পানিখাওয়া এলাকার সুতি বাড়ী উচ্চ বিদ্যালয় এলাকায় উত্তর বরথর এলাকার সঞ্জয় বিশ্বাস নামের এক যুবককে আটক করে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

