কোচবিহার, ৬ এপ্রিল :
বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার এক নম্বর ব্লকের ধলুয়াবাড়ি এলাকায় । বিজেপি কর্মীদের অভিযোগ , গতকাল তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় গিয়েছিলেন । তার জন্যই তাদের বাড়িঘর ভাঙচুর করেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা । এক বিজেপি কর্মীকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ । গোটা ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছে আক্রান্ত বিজেপি কর্মীরা । যদিও নিজেদের ওপর ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । পাল্টা তাদের দাবি, বিজেপি কর্মীরা, নেশাগ্রস্ত অবস্থায় নিজেরাই ওসব ঘটনা ঘটিয়ে তৃণমূলের উপর চাপাচ্ছে।

