রাজগঞ্জ, ২৮ মার্চ :
রাজগঞ্জে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মাঠ পরিদর্শনে তৃণমূল নেতৃত্বের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজগঞ্জে জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১ এপ্রিল দুপুরে রাজগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে এই জনসভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সুদামগঞ্জ এলাকার একটি মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সভাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।
শনিবার সেই সভাস্থল পরিদর্শনে আসেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ, মহাম্মদ জাকির, অর্জুন দাস, তুষার কান্তি দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা।
পরিদর্শনের সময় জনসভার মূল মঞ্চ কোথায় হবে এবং হেলিপ্যাড তৈরির সম্ভাব্য স্থান সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন নেতৃত্বরা।

