২৩/০৫/২০২৫
ওয়েব ডেস্ক :
ভারতের প্রতিনিধিত্বে জাপানে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ভারতের কেন্দ্রীয় সর্বদলীয় প্রতিনিধিদলের সফরে জাপানে সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত জিরো-টলারেন্স নীতি নিয়েই চলবে, জাপানকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বিদেশ সফরে যাওয়া সর্বদলীয় টিমের সদস্যরা।ভারতের এই অবস্থানকে সম্পূর্ণ সমর্থন করা হবে বলে সঞ্জয় ঝা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সলমন খুরশিদদের নিয়ে গঠিত সর্বদলীয় টিমকে জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী তাকেশি আইওয়া। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থানকে সমর্থন করেছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়োশিহিদা সুগা–ও।

