জলপাইগুড়ি, ২৮ ফেব্রুয়ারি :
আলুর বন্ড নিতে গিয়ে হুড়োহুড়ি। ভিড় সামলাতে হিমশিম পুলিশের। কৃষকদের ভিড়ে চাপ আও হুড়োহুড়িতে প্রায় পদপিষ্ট হবার যোগাড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপাকে পুলিশ। কার্যত পুলিশকে ঠেলে গেট থেকে সরিয়ে দিয়ে হিমঘরের ভেতরে ঢুকে যায় কৃষক ও বহিরাগতরা। শুরু তাই নয় হিমঘরের দেওয়াল টপকে হিমঘরের ভেতরে ঢুকে পড়ে কৃষকরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রুদ্র মুর্তি ধারন করে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মৃদু লাঠি চার্জ করে বলেও অভিযোগ। আর এমন পরিস্থিতি ঘটে জলপাইগুড়ি জেলার বাহাদুর কোল্ড স্টোরেজে।পর্যাপ্ত আলুর বন্ডের দাবিতে বিক্ষোভ কৃষকদের। গতকাল থেকেই বাহাদুর কোল্ড স্টোরেজের আলুর বণ্ড দেওয়া শুরু হয়েছে।
গতকালের পর আজও ভোর থেকেই কৃষকরা আলুর বন্ড নেওয়ার জন্য হিমঘরের সামনে লাইনে দাঁড়িয়ে রয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি হবার পর ক্ষোভে কৃষকরা রাস্তা অবরোধ করেন আলুচাষীরা।

