আলিপুরদুয়ার, ১৩ এপ্রিল :
নির্বিঘ্নে নির্বাচন করার লক্ষ্যে আলিপুরদুয়ার জেলা প্রশাসন গ্রহণ করেছে আনান উদ্যোগ। সোমবার দুপুরে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় এক বৈঠকের আয়োজন করেন আলিপুরদুয়ার জেলাশাসক ময়ূরী বাসু। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর প্রধান এবং আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ময়ূরী বাসু জানান সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বনবস্তি রয়েছে এমন এলাকায় বনদপ্তরের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভোট কর্মীদের সেখানে নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত ভাবে নেওয়া হয়েছে। যেই বুথগুলিতে নেটওয়ার্কের সমস্যা রয়েছে সেই বুধ গুলিতে যাতে ওয়েব কাস্টিং ঠিকঠাক মতো করা যায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। নেটওয়ার্ক কোম্পানির গুলোর সঙ্গে এই বিষয়ে বৈঠক করা হচ্ছে। প্রত্যন্ত এলাকার নেটওয়ার্ক সমস্যা সম্পর্কে মুখ্য নির্বাচনী আধিকারিক কে জানানো হয়েছে।

