মাথাভাঙ্গা, ১১ জানুয়ারী :
দুই ভাইয়ের পারিবারিক বিবাদে ঘরের সামগ্রী ভাঙচুর করে ভাঙচুর করা সামগ্রী উঠোনে এনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের বালাসি এলাকার। জানা গেছে ওই এলাকায় একটি বাড়িতে বাথরুম তৈরির কাজ চলছিল। আর সেই বাথরুম তৈরির কাজে বালি ও সিমেন্ট দেওয়া নিয়ে আজ সকালে ঝামেলা বাঁধে দুই ভাইয়ের। এরপরই এক ভাই রেগে গিয়ে ঘরের ভেতরে গিয়ে ঘরে থাকা সামগ্রী ভাঙচুর করে এমনকি ভাঙচুর করা সামগ্রী উঠোনে ফেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশও।

