মাথাভাঙ্গা, ১ ফেব্রুয়ারী :
ঢালাই রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের কুক্তিকাটা এলাকার।জানা গেছে ওই এলাকায় প্রায় ৪০০ মিটার ঢালাই রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ রাস্তা তৈরির কাজ শেষ হয়নি এদিকে রাতেই রাস্তায় ফাটল দেখা দিয়েছে।ঢালাই রাস্তার কাজে যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা নিম্নমানের ।এভাবে কাজ হলে দুই থেকে তিন মাসের বেশি টিকবে না।

