জলপাইগুড়ি,২১ জানুয়ারী :
এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে বুধবার জলপাইগুড়ি সদর ব্লক অফিসে বিক্ষোভে শামিল হল তৃণমূল সংখ্যালঘু জেলা কমিটি। অভিযোগ, সকাল থেকে বিকেল পর্যন্ত ফর্ম পূরণের নামে বৃদ্ধ-বৃদ্ধাদের বারবার বৈধ ভোটার পরিচয় প্রমাণ করতে বাধ্য করা হচ্ছে। বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ালেও কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের উপস্থিতিতে পুলিশের ব্যারিকেডে আন্দোলনকারীদের আটকানো হয়। পরে বিডিও চেম্বারের সামনে প্রতিনিধি মূলক স্মারকলিপি জমা দেওয়া হয়। তৃণমূলের দাবি, বিজেপি কেন্দ্র সরকারের নির্দেশে নির্বাচন কমিশন ইচ্ছেমতো নিয়ম জারি করে রাজ্যের মানুষকে হয়রানি করছে।

