শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারি :
জিরো টলারেন্সের বিরুদ্ধে লাগাতার অভিযান পুলিশের। হাত বদলের আগে উদ্ধার ১০৩ গ্রাম ব্রাউন সুগার গ্রেপ্তার এক যুবক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষ পুকুর ২৭ নম্বর জাতীয় সড়কের গান্ধী মোর এলাকায় সন্দেহভাজন যুবককে আটক করে ফাঁসি দেওয়া থানার সাদা পোশাকের পুলিশ। জানা যায় বিধান নগর থেকে ঘোষপুকুরে মাদক পাচারের হাত বদলের আগে উদ্ধার হয় ১০৩ গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। ধৃত যুবকের নাম সুরজিৎ সরকার (৩৫) সহোদরগঞ্জ বিধান নগরের বাসিন্দা। আগামীকালকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তবে এই যুবক কোথা থেকে কোথায় মাদক পাচার করছিল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ি র পুলিশ।

