আলিপুরদুয়ার , ২৮ জুলাই
বারবিশার পরিত্যাক্ত শালবাগান পাবে নতুন রূপ। নগর বন প্রকল্পের আওতায় এই শালবন টিকে সাজিয়ে তোলা হবে। প্রায় ১০ একর শালবনটি ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হবে। আলিপুরদুয়ার জেলার বারবিশার কাছে এই স্থানটিকে করে তোলা হবে ইকো ট্যুরিজম হাব। খুব শীঘ্রই শুরু হবে এর কাজ বলে জানান বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। তিনি আরো জানান এই এলাকার মানুষদের দীর্ঘদিনের অভিযোগ ছিল এলাকায় দর্শনীয় স্থান না থাকার। এবারের সেই অভিযোগ থাকবে না। এই ইকো ট্যুরিজম হাবে ফুলবাগান থেকে শুরু করে শিশুদের খেলার জিনিস এবং বিদেশি পাখি রাখা হবে। বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানিয়েছেন কোন টাকার অভাব হবে না এই প্রকল্প বাস্তবায়ন করতে। মঙ্গলবার শালবাগান এলাকা পরিদর্শন করে সাধারণ বাসিন্দা দের সঙ্গে কথা বলে। বনমন্ত্রীর স্বপ্ন ছিল সেই স্বপ্ন পুরন হতে চলেছে।

