শীতলকুচি, ২৫ জানুয়ারী :
শীতলকুচিতে মৃত্যু হল সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা মহিলার। এস আই আর এর নোটিশ পাওয়ার পর আতঙ্কে তার এই মৃত্যু হয়েছে বলে দাবি। ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনাটি শীতলকুচি ব্লকের বড়ো কৈমারী গ্রাম পঞ্চায়েতের নল গ্রাম এলাকার। মৃত ওই বৃদ্ধার নাম ছপিয়া খাতুন বিবি বয়স ৭৯।
স্থানীয় ও পরিবারের দাবি গত ২৩ তারিখ এস,আই,আর এর নোটিশ আসে ছপিয়া খাতুন বিবির নামে।নাম ভুল থাকায় নোটিশ আসে বলে এমনটাই জানান।নোটিশ আসা পর থেকেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং এলাকার বিভিন্ন বাড়িতে ও রাজনৈতিক নেতৃত্বদের কাছে যেতে থাকেন।কি করবেন না করবেন জিজ্ঞাসা করেন।এরই মাঝে অসুস্থ হয়ে গেলে গতকাল তাকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর ডাক্তার দেখিয়ে মাথাভাঙ্গাতেই তার মেয়ের বাড়িতে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে সেখানেই মৃত্যু হয় ছপিয়া খাতুন বিবির।এরপর দেহ বাড়িতে নিয়ে আসা হয়।

