দিনহাটা, ৬ জানুয়ারী :
এসআই আর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ কোচবিহারে এবার কোচবিহারের সিতাই বিধানসভার ২৭২ নম্বর বুথের। স্থানীয় যুবক সুভাষচন্দ্র বর্মন এসআই আর আতঙ্কে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার এবং কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া। পরিবারের দাবি এস আই আর এর তালিকায় সুভাষচন্দ্র বর্মনের স্ত্রী সুচিত্রা বর্মনের নামের ভুল থাকায় চিন্তায় ছিলেন তিনি। এরপরে গতকাল রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই যুবক। আজ পরিবারের সঙ্গে দেখা করতে যান কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া।
এই আত্মহত্যার জন্য নির্বাচন কমিশন কে দায়ী করেছেন তিনি

