আলিপুরদুয়ার, ২৫ মে:
রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে আর এর পড়েই তাসের ঘরের মত ভেঙ্গে পড়েছে তৃণমূল দল।
এবার দলত্যাগ করলো তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সহ সভাপতি ও জয়গাঁ এলাকার দাপুটে নেতা মহঃ আব্দুল মানিক মিঞা।
আজ মহঃ আব্দুল মানিক মিঞা জানান শুধু পদ ত্যাগ থেকে ইস্তাফা দেই নাই দল ও ছেড়ে দিয়েছি।
এদিন তৃণমূল আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার উপর ক্ষোভ উগড়ে দিয়ে মহঃ আব্দুল মানিক মিঞা জানান আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের ভরাডুবি জন্য দায়ী তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা তার একনায়কতন্ত্রের জন্য আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের ভরাডুবি হয়েছে। দলে পুরানো কর্মীদের গুরুত্ব দেওয়া হত না বলে আব্দুল মানিক মিঞা জানান।

