দিনহাটা, ২ এপ্রিল :
দিনহাটায় মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে উত্তেজনা। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ প্রথমে মনোনয়নপত্র জমা দিতে মহকুমা শাসক দপ্তরে আসেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তার মিনিট পাঁচেকের মধ্যেই দলীয় কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিজেপি প্রার্থী অজয় রায়। এদিন অজয় রায় যখন মনোনয়নপত্র জমা দিতে মহকুমা শাসন দপ্তরে প্রবেশ করতে যান তখনই তাকে লক্ষ্য করে “জয় বাংলা” স্লোগান দিতে থাকেন তৃণমূলে কর্মী সমর্থকরা। এরপরেই দেখা যায় মহকুমা শাসক দপ্তরের দুই দিকে থাকা তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে স্লোগান স্লোগান দিতে থাকে। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ময়দানে নামে। মহকুমা শাসন দপ্তরের কিছুটা দূরে থাকা তৃণমূলে কর্মী সমর্থকদের সাথে রীতিমতো পুলিশের ধস্তাধস্তি হয়। সরিয়ে দিতে দেখা যায় পুলিশ প্রশাসনকে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

