on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: গণপিটুনির পর মৃত্যু বক্সীরহাটের তৃণমূল নেতা জাহানুদ্দিন আহমেদের
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
tufannganjউত্তরবঙ্গকোচবিহার

গণপিটুনির পর মৃত্যু বক্সীরহাটের তৃণমূল নেতা জাহানুদ্দিন আহমেদের

Online Desk
Last updated: July 7, 2026 5:48 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

বক্সীরহাট, ৭ জুলাই:

 

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে দীর্ঘ দিন নিখোঁজ থাকার পর, গণপিটুনির শিকার হওয়া বক্সীরহাটের তৃণমূল নেতা তথা মহিষকুচি-২ অঞ্চল তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি জাহানুদ্দিন আহমেদের অবশেষে মৃত্যু হল। তাঁর বিরুদ্ধে মূলত এলাকায় ভোট-পরবর্তী সন্ত্রাস বা হিংসা ছড়ানো এবং বিভিন্ন অশান্তিমূলক কার্যকলাপে যুক্ত থাকার গুরুতর অভিযোগ ছিল। এই অভিযোগের জেরেই গত প্রায় দেড় মাস ধরে তিনি আত্মগোপন করেছিলেন।

গত ২১শে জুন তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতের বাকলা টাটের কুটি এলাকার একটি পানীয় জলের পাম্প হাউসের ভেতর থেকে তাঁকে খুঁজে পায় ক্ষুব্ধ জনতা। তাঁর সন্ধান মেলা মাত্রই এতদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। উত্তেজিত বাসিন্দারা তাঁকে পাম্প হাউস থেকে টেনে-হিঁচড়ে বের করে লাঠি ও বাঁশ দিয়ে নির্মমভাবে মারধর করে।

খবর পেয়ে বক্সীরহাট থানার পুলিশ জখম অবস্থায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও পরে কোচবিহারের বেসরকারি একটি নার্সিংহোমে চিকিৎসার পর, শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা পরিবারের লোককে জানান তাকে কোনভাবেই বাঁচানো যাবে না অবশেষে গতকাল পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসে এবং আজ তার বাড়িতেই মৃত্যু হয়।

এই ঘটনায় মৃতের দাদা নাসির উদ্দিন আহমেদ জানান যে, রাজনৈতিক আক্রোশের জেরে কিছু দুষ্কৃতী তাঁর ভাইয়ের ওপর এই আক্রমণ চালিয়েছে। পরিবারের লোকজন বারবার অনুরোধ করলেও তারা মারধর বন্ধ করেনি। আইনের ওপর ভরসা রেখে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বক্সীরহাট থানার পুলিশ করা নজরদারী চালাচ্ছে।

You Might Also Like

উত্তরবঙ্গের চা শিল্পে ‘অসম মডেল’, কড়া নির্দেশ উত্তরকন্যার বৈঠকে
জিতলে ডি আই ফান্ড হাটের উন্নয়ন, প্রতিশ্রুতি কংগ্রেস প্রার্থী অমিতাভ সরকারের
শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল পঞ্চায়েত প্রধান কোমল লামার উপস্থিতি ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে
জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলা করলা নদী তে মাছের মড়ক
বর্ষার আগেই বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে নিশীথ প্রামানিক
TAGGED:#COOCHBEHAR#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?