on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণে সহায়তা, জনতা ডেস্ক খুলল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
অন্নপূর্ণাভাণ্ডারউত্তরবঙ্গরাজনীতিরাজ্যশিলিগুড়ি

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণে সহায়তা, জনতা ডেস্ক খুলল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

Online Desk
Last updated: June 9, 2026 5:40 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি ,৯ জুন

রাজ্য সরকারের ঘোষিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ক্রমশ বাড়ছে। সেই আগ্রহের কথা মাথায় রেখে আবেদন প্রক্রিয়াকে সহজ করতে উদ্যোগ নিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে শহরের ৪ নম্বর ওয়ার্ডে একটি ‘জনতা ডেস্ক’ চালু করা হয়, যেখানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনপত্র পূরণে বিনামূল্যে সহায়তা করা হচ্ছে।

সকাল থেকেই ওই ডেস্কে এলাকার বহু মহিলা ভিড় জমান। অনেকেই প্রয়োজনীয় নথিপত্র নিয়ে এসে আবেদনপত্র পূরণের কাজ সম্পন্ন করেন। আবেদন প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি বা তথ্যের অভাব রয়েছে, তা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠন।

বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে বিক্রমাদিত্য মণ্ডল জানান, “সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই এই জনতা ডেস্ক খোলা হয়েছে। এখানে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণে সাহায্য করা হচ্ছে। তবে ফর্ম পূরণ করলেই যে সবাই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন, এমন কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারা এই প্রকল্পের আওতায় আসবেন, তা সরকারি সমীক্ষা ও নির্ধারিত যোগ্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, অনেক মানুষ অনলাইনে আবেদন করতে সমস্যার সম্মুখীন হন বা প্রয়োজনীয় তথ্য সম্পর্কে অবগত থাকেন না। তাদের কথা ভেবেই এই সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

এদিকে, জনতা ডেস্ক খোলার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। আবেদনকারীদের অনেকেই জানান, সরকারি প্রকল্পের ফর্ম পূরণের ক্ষেত্রে এ ধরনের সহায়তা কেন্দ্র সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও বিভিন্ন এলাকায় এ ধরনের জনতা ডেস্ক চালুর পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ সরকারি প্রকল্পের আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।

You Might Also Like

পার্বতী ঘাটে নেশার রমরমা! বহিরাগতদের দৌরাত্ম্যে অতিষ্ঠ বাসিন্দারা, প্রধাননগর থানায় স্মারকলিপি
ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগে জোর, উন্নয়নের বার্তা নিয়ে মাঠে গৌতম দেব
দিনহাটায় ফের উদ্ধার অবৈধ আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১
গজলডোবায় তিস্তার জলে ডুবে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার, শোকে স্তব্ধ ফুলবাড়ি 
উত্তরবঙ্গে জোর প্রচার মমতার, একদিনে ময়নাগুড়ি–ডাবগ্রাম ফুলবাড়ি–নকশালবাড়িতে তিন জনসভা
TAGGED:#Northbengal#ONAIRNOW#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহার

বর্ষার দাপট শুরু! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তাণ্ডব

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?