জলপাইগুড়ি, ১৭ ফেব্রুয়ারী :
জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের তিস্তা চরের বিবেকান্দপল্লিতে গ্যাস পাইপলাইন বসানোর কাজ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, কৃষিজমির উপর দিয়ে পাইপলাইন নেওয়ার জন্য প্রতি ডেসিবেল ২৮ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হলেও সম্পূর্ণ অর্থ এখনও পাননি জমির মালিকরা। প্রথম ধাপে ১৬ হাজার টাকা অধিকাংশ কৃষক পেলেও বাকি টাকা কাজ শেষের আগেই দেওয়ার আশ্বাস পূরণ হয়নি। প্রায় ৫০-৬০ জন কৃষকের জমি এই প্রকল্পে ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ক্ষতিপূরণ না মেলায় মঙ্গলবার গ্রামবাসীরা একজোট হয়ে কাজ বন্ধ করে দেন এবং দ্রুত টাকা প্রদানের দাবি।

