কোচবিহার, ২৮ মার্চ :
প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রথীন্দ্র নাথ বোস। দেওয়া হলো জয়বাংলা স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা কোচবিহার শহরের ৩ নং ওয়ার্ড সংলগ্ন কলাবাগান এলাকায়।
জানা গিয়েছে,
এদিন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্র নাথ এলাকায় প্রচারে আসেন। অভিযোগ,সেই সময় এলাকার এক কার্যকর্তার বাড়িতে গেলে তাকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দেওয়া হয় জয় বাংলা এবং গো ব্যাক স্লোগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিউন্ত্রণে এনেছে তারা।
যদিও নিজেদের ওপর ওঠা অভিযোগঅস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । তাদের দাবি , সাধারণ মানুষ এস আই আর এর নাম বাদ যাওয়ায় ক্ষোভে ফুসছিলো। বিজেপি প্রার্থীকে সামনে পেয়ে তারা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখিয়েছে ।

