শিলিগুড়ি, ৪ এপ্রিল :
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে নামলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ। শনিবার সকালে শিলিগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সূর্যসেন পার্কে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
এদিন সকালে পার্কে প্রাতঃভ্রমণে আসা মানুষজনের সঙ্গে সৌজন্য বিনিময় করেন শংকর ঘোষ। পাশাপাশি তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া শোনেন। রাজ্যের উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি।
নির্বাচনের আগে এভাবেই জনসংযোগ বাড়িয়ে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন বিজেপি প্রার্থী।

