on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ভোট পরবর্তী হিংসার শিকার তপসিখাতা কালজানি নদীর বাঁশের সাঁকো, এলাকায় চরম উত্তেজনা, গ্রামের হাজার হাজার লোকের হয়রানি
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

ভোট পরবর্তী হিংসার শিকার তপসিখাতা কালজানি নদীর বাঁশের সাঁকো, এলাকায় চরম উত্তেজনা, গ্রামের হাজার হাজার লোকের হয়রানি

Online Desk
Last updated: May 6, 2026 4:23 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

আলিপুরদুয়ার, ৬ মে :

গভীর রাতে পুড়িয়ে দেওয়া হলো তপসিখাতার বাঁশের সাঁকো , রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব,
কাল রাত দুটো আড়াইটার দিকে কেউ বা কারা রাতের অন্ধকারে পুড়িয়ে দিলো অনেকদিন ধরে চর্চায় থাকা আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের তপসীখাতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তপসীখাতা কালজানী নদীর ওপরের বাঁশের সাঁকো।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে নদীর ওপর বাঁশের সাঁকোটি একদম নদীর মাঝ বরাবর কেউ বা কারা মাঝখান থেকে পুড়িয়ে দিয়েছে।

এই নদীর ওপর বাঁশের সাঁকো ছিলো বহুদিনের।
এলাকাবাসীরা ক্ষুব্ধ, কারণ প্রচুর ছাত্র ছাত্রীরা এবং প্রচুর ব্যবসায়ীরা কিন্তু এই বাঁশের সাঁকোর ওপর নির্ভরশীল ।
কিন্তু আজ যে ঘটনাটি ঘটলো সেটা সত্যিই অনভিপ্রেত।এই নিন্দনীয় ঘটনার জেরে ভুগতে হবে নিরপরাধ গ্রাম বাসীদের। কদিন ধরেই বিক্ষিপ্ত সব অশান্তির ঘটনা ঘটছিল, কিন্তু কাল রাতে যেটা ঘটলো সেটা পুরো গ্রামের ওপর আঘাত, কারণ কালজানী নদীর ওপর থাকা যে বাঁশের সাঁকো সেটা অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে, আর গত কাল রাতে তার ওপরই নেমে এলো চরম আঘাত, ছোট ছোট শিশু থেকে কলেজ ছাত্র ছাত্রীরা স্কুল কলেজ যেতে পারবেনা, যারা ছোট ব্যবসায়ী তারা নদী পার হয়ে হাটে বাজারে যেতে পারবেন না, বিশেষ করে দুর্ভোগের শিকার হবেন যারা হাসপাতালে যাবেন তারা অনেক খানি পথ ঘুরে তারপর গন্তব্যে পৌঁছবে।
বিজেপির আলিপুরদুয়ার জেলা কমিটির এক্সিকিউটিভ মেম্বার দীপক কার্জী দাবী করলেন যে, এই ঘটনা ভোট পরবর্তী হিংসার ঘটনা, আমাদের পুরো গ্রাম এফেক্টেড, আমরা সঠিক তদন্ত চাই এবং গ্রামবাসীদের দাবী যে প্রকৃত দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে।
গ্রামবাসী হিসেবে নিখিলেশ সরকার বলেন আমাদের গ্রামের কয়েক হাজার মানুষ এই বাঁশের সাঁকো ব্যবহার করে এপার ওপার হতো কিন্তু কিছু অজ্ঞাত দুষ্কৃতীর জন্যে আজ স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
অবিলম্বে দোষীদের শাস্তি চাই এই মর্মে দাবী উঠছে,গ্রাম বাসীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
আপাতত এলাকায় পুলিশ রয়েছে কিন্তু এলাকা চাঁপা উত্তেজনা রয়েছে , পুরো এলাকা থমথমে হয়ে রয়েছে।

You Might Also Like

ব্রিগেড থেকে আগত বিজেপির স্পেশাল ট্রেনে দুষ্কৃতীরা ছুড়লো ঢিল
হুদুম দ্যাও পুজা আরও ব্যাঙের বিয়াও।বৃষ্টি বা ঝরি আনার প্রকৃতি কেন্দ্রীক আদিম সংস্কৃতি
তিস্তা নদীতে গাড়ি দুর্ঘটনা, চার সিকিমবাসীর দেহ উদ্ধার করল এনডিআরএফ
যেখানে স্নান করতেন নেপালের যোগীরা
ধূপগুড়িতে যোগী আদিত্যনাথের জনসভা, বিজেপির শক্তি প্রদর্শনের প্রস্তুতি
TAGGED:#ALIPURDUAR#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?