on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: মাথাভাঙ্গা-২-এর রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ফের দখলে নিল বিজেপি, প্রধান হলেন কৃষ্ণ বর্মন
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

মাথাভাঙ্গা-২-এর রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ফের দখলে নিল বিজেপি, প্রধান হলেন কৃষ্ণ বর্মন

Online Desk
Last updated: June 25, 2026 5:54 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

মাথাভাঙ্গা, ২৫ জুন:

 

কোচবিহার জেলার মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ফের নিজেদের দখলে আনল বিজেপি। বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ গ্রহণ করে দলটি। নতুন প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিজেপির কৃষ্ণ বর্মন।

জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মোট ২৩টি আসনের মধ্যে বিজেপি ১৩টি এবং তৃণমূল কংগ্রেস ১০টি আসন লাভ করে। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিজেপির অশ্বিনী দেব সিংহ প্রধান নির্বাচিত হন। তবে পরবর্তীতে লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার জয়ের পর অশ্বিনী দেব সিংহ তৃণমূল কংগ্রেসে যোগদান করলে গ্রাম পঞ্চায়েতের নিয়ন্ত্রণ তৃণমূলের হাতে চলে যায়।

সম্প্রতি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর অশ্বিনী দেব সিংহ প্রধান পদ থেকে ইস্তফা দেন। এরপর বৃহস্পতিবার ১২ জন পঞ্চায়েত সদস্যের সমর্থন নিয়ে বিজেপি পুনরায় রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দখল নেয়। প্রধান পদে নির্বাচিত হন কৃষ্ণ বর্মন।

এদিন পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন, জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষ-সহ দলের অন্যান্য নেতৃত্ব। নতুন প্রধানকে চেয়ারে বসিয়ে ঢাক-ঢোল বাজিয়ে এবং আবির খেলায় মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকেরা। পঞ্চায়েত চত্বরে উৎসবের আবহ তৈরি হয়।

বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, “বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রধান অশ্বিনী দেব সিংহ ইস্তফা দিয়েছেন। আজ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিজেপি পুনরায় রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দখল নিল এবং কৃষ্ণ বর্মনকে প্রধান করা হয়েছে।”

প্রধানের দায়িত্বভার গ্রহণের পর কৃষ্ণ বর্মন বলেন, “১২ জন পঞ্চায়েত সদস্যের সমর্থনে আজ প্রধানের চেয়ারে বসেছি। খুব ভালো লাগছে। এটা আমার কাছে গর্বের বিষয়। কখনও ভাবিনি এই দায়িত্ব পাওয়ার সুযোগ হবে।” তিনি আরও জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য তিনি কাজ করবেন।

You Might Also Like

কাওয়াখালি ময়দানে ডিজির সফর
কর্মী ও সোশ্যাল মিডিয়ায় ভর করে লড়াইয়ে সুদীপ্ত মোহন্ত
দীর্ঘ পাঁচ বছর পর ফের চালু হলো টয়ট্রেন জঙ্গল সাফারি।
কোরান বিতর্কে বিজেপি বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি
ডুয়ার্সের জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, চা পাতা বোঝাই পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জখম গাড়ির চালক
TAGGED:#COOCHBEHAR#mathabhanga#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকলকাতাকোচবিহারজলপাইগুড়িডুয়ার্সদক্ষিণবঙ্গরাজ্য

মৌসুমি অক্ষের প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?