কোচবিহার ১৫ মে
তৃণমূলের মিথ্যাচারের প্রচার বন্ধ করার বার্তা দিয়ে কোচবিহার শহরে মাছ-ভাত উৎসবের আয়োজন করল বিজেপি। শুক্রবার “মাছে-ভাতে বাঙালি” শীর্ষক নাম দিয়ে শহরে এই ভোজের আয়োজন করা হয়।
উৎসবের মেনুতে ছিল ভাত, কাতলা মাছের কালিয়া এবং মিষ্টি। অনুষ্ঠানে অংশ নেন প্রচুর পথচারী ও স্থানীয় বাসিন্দা। অনেকেই এই মাছ-ভাত উৎসবে শামিল হয়ে নিজেদের মাছপ্রেমের কথা জানান।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৫০০ জনের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
এই আয়োজন প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের আগে তৃণমূলের তরফে বারবার প্রচার করা হয়েছিল যে বিজেপি এলে রাজ্যে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। সেই “মিথ্যাচার” খণ্ডন করতেই এই মাছ-ভাত উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান তারা।

