কোচবিহার, ২৬ এপ্রিল :
কোচবিহারে ইভিএম স্ট্রং রুমকে ঘিরে গুরুতর অভিযোগ সামনে এল। ভিডিও প্রকাশ্যে এনে ক্ষোভ প্রকাশ। গতকাল গভীর রাতে কোচবিহার পলিটেকনিক কলেজে থাকা ইভিএম স্ট্রং রুমের সিসিটিভি মনিটর রাত ১২টার পর প্রায় ৭ মিনিটের জন্য ব্ল্যাকআউট হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এত গুরুত্বপূর্ণ একটি স্থানে এই ধরনের ঘটনা ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কোচবিহার পলেটেকনিক স্ট্রং রুমে গিয়ে বিজেপির প্রতিনিধির সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপতিম রায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিষয়টি নিয়ে জেলাশাসকের সাথে কথাও বলেন। তার অভিযোগ, গতকাল রাতে ১২ টার পর cctv মনিটর রুমে ব্ল্যাক আউট হয়ে যায় সাত মিনিটের জন্য। নির্বাচন কমিশনের ইন্টারনাল ভিডিও প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে তার অভিযোগ, একজন এজেন্সির মালিক বিনা অনুমতিতে যখন তখন স্ট্রং রুমের লবিতে প্রবেশ করছেন, যা নিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং বিষয়টি নিয়ে অবজার্ভারের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানা গিয়েছে। সকালে তিনি স্ট্রং রুমে গিয়ে বিজেপির প্রতিনিধিদের সাথে বাক বিতন্ডায় জড়ান।
তৃণমূল গায়ে পড়ে ঝগড়া করে। কটাক্ষ বিজেপির।
এ বিষয়ে বিজেপি নেতা বিরাজ বোস জানান, “ওরা তো গায়ে পড়ে সবসময়ই ঝগড়া করে। ওরা চায় না সুষ্ঠভাবে এই গণতান্ত্রিক পরিবেশ ডিসিআরসিতে থাকুক। ওরা চায় এখানে একটা ঝামেলা হোক এখানে বিজেপির যারা কার্যকর্তা আছে তারা ভয় পাক কিন্তু বিজেপির কার্যকর্তারা বুক চিতিয়ে যেমন লড়াই করেছে সেরকম এই গণনা ক্ষেত্রেও একইভাবেই তারা মাটি কামড়ে থাকবে।”

