কোচবিহার, ২৬ ফেব্রুয়ারি :
বৃহস্পতিবার কোচবিহারে মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক ছড়ালো । ব্যস্ত সময়ে এই খবর পেয়ে হুলস্থুল পড়ে যায় অফিস স্টাফদের মধ্যে। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় অফিস এবং অফিস চত্বর। সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় অফিসের পরিষেবা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতোয়ালি থানার IC সহ বিশাল পুলিশ বাহিনী। গোটা অফিস চত্বর ঘিরে ফেলে তারা। বসানো হয় ব্যরিকেড। সন্দেহজনক বস্তুর খোঁজে পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ বাহিনী

