১১/০৪/২৬,মাথাভাঙ্গা
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে,ততই যেন তৎপরতা বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যে পৌঁছানোর পর থেকেই রুট মার্চ করা শুরু করেন তারা। সাধারণ মানুষের সাথে কথা বলে নির্ভয়ে ভোট দেওয়ার কথাও বলা হয় তাদের পক্ষ থেকে।তবে নির্বাচন যত এগিয়ে আসছে তৎপরতা যেন আরও বাড়ছে তাদের। নির্বাচনের মুখে রাজনৈতিক হিংসা রুখতে এবং সাধারণ মানুষের মনে সাহস যোগাতে প্রতিনিয়তই রুট মার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। শনিবার মাথাভাঙ্গা শহর এলাকাতেও রুট মার্চ করা হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা মাইক হাতে ভোটারদের উদ্দেশ্যে মাইকিং করে নির্ভয়ে ভোট দেওয়ার কথা বলেন।কেউ ভোটদানে বাঁধা সৃষ্টি করলেও তা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জানানোর কথা বলা হয়।
মূলত ভোটের আগে নতুন করে ভোটারদের মনে যাতে আতঙ্ক সৃষ্টি না হয় এবং ভোটারদের মনে সাহস তৈরি হয় সেই উপলক্ষেই এই রুট মার্চ বলেও জানা গিয়েছে।

