শিলিগুড়ি ২ জুন
নেশামুক্ত শিলিগুড়ি গড়ার লক্ষ্যে এবার পথে নামল বিজেপি। মঙ্গলবার বিজেপির ২ নম্বর মণ্ডলের উদ্যোগে শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষী নগর এলাকায় একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। র্যালিতে বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশগ্রহণ করেন।
র্যালির মাধ্যমে সমাজে নেশার কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দেওয়া হয়। উপস্থিত বক্তারা বিশেষ করে যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে থেকে সুস্থ জীবনযাপন করার আহ্বান জানান।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। সেই লক্ষ্যেই জনসচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন নেশামুক্ত সমাজ গড়ার শপথও নেন উপস্থিত সকলে।

