জলপাইগুড়ি , ২৭ জুলাই
সিকিমের নামচির এনএইচপিসি (NHPC)-র নির্মীয়মাণ টানেলে ধসের ঘটনায় নিহত পশ্চিমবঙ্গের শ্রমিকদের পরিবারের হাতে রাজ্য সরকারের আর্থিক সহায়তার তুলে দিলেন সোমবার জলপাইগুড়ি সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মৃত্যের পরিবার গুলিকে চাকরি দেন।
এদিন সকাল থেকেই জলপাইগুড়ি জেলাজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তৎপরতা। বাগডোগরা থেকে হেলিকপ্টারে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছে মুখ্যমন্ত্রী সরাসরি জেলাশাসকের দপ্তরে পৌছায়। সেখানে জেলা পুলিশের কর্মীরা গার্ড অফ অনার পেশ করে। এরপর জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সিকিমে টানেল ধসের ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তাঁদের হাতে তুলে দেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, এই কঠিন সময়ে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২০ জুলাই সিকিমের নামচিতে এনএইচপিসি-র নির্মীয়মাণ টানেলে ধস নামে। ওই দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ডুয়ার্স এলাকার ১১ জন শ্রমিকের মৃত্যু হয়, যা গোটা রাজ্যকে শোকাহত করে।
জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, জলপাইগুড়ির কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে যান। সেখানে পুজো ও পুষ্পার্ঘ্য নিবেদন করার পর একটি রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
বাইট :- শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী।

