দিনহাটা, ২২ ফেব্রুয়ারী :
এস আই আর এর হয়রানির প্রতিবাদে গোসানীমাড়ী ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাইক মিছিল।
রবিবার দিনহাটা ১ নং ব্লকের গোসানীমাড়ী ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এস আই আর এর হয়রানির প্রতিবাদে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। এদিনের ওই বাইক মিছিলে নেতৃত্ব দেন, তৃণমূল নেতা, কেরামত আলী, আব্দুল করিম মিয়া,কনক চন্দ্র বর্মন, নজরুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিনের বাইক মিছিল মাল্লির হাট তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে সারা এলাকা পরিক্রমা করে বলে জানা গিয়েছে। মিছিলে বিজেপির এস আই আর এর নামে সাধারণ মানুষকে হয়রানির, ও তৃণমূল সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন বলে জানান তৃণমূল নেতৃত্ব।

