কোচবিহার ,৪ আগস্ট
শহীদ স্মরণে নেই তৃণমূল। শহীদ রবিন,বিমান হায়দারকে স্মরণ করলো জাতীয় কংগ্রেস। তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসকেই শহীদ স্মরণকে হাইজ্যাক করেছিল।
১৯৮৮ সালের ৪ ঠা আগস্ট খাদ্যে ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সাগরদীঘির পাড়ে পুলিশের গুলিতে শহীদ হয় তিন যুব কংগ্রেসের কর্মী । তাদের নাম রবিন নারায়ণ চন্দ্র , বিমান দাস এবং হায়দার আলী । এরপর থেকে ৪ঠা আগস্ট দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়।
তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই দিনটিকে তাঁদের শহীদ দিবস হিসেবে পালন করতো । সেখানে বড় করে স্মরণ সভা অনুষ্ঠান হতো। জেলার বড় বড় মাপের নেতা-মন্ত্রীদের আনাগোনা লেগে থাকত। তবে বর্তমানে রাজ্যে পালা বদলের পর আজ ৪ঠা আগস্ট দেখা গেল সেই শহীদ স্মরণের কোন নাম গন্ধ নেই । তৃণমূল নেতারা একের পর এক জেলে । বাকি নেতাদের পাত্তা নেই । এদিন শহীদ বেদীতে মাল্যদান করে জাতীয় কংগ্রেসের কর্মীরা । তাদের দাবি তৃণমূল কংগ্রেস তাদের শহীদ দিবসকে হাইজ্যাক করেছিল । এবার পালা বদলের পর সকলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ।

