কোচবিহার ,২৫ জুলাই
কোচবিহারে এবিভিপি (ABVP) কর্মী-সমর্থককে মারধরের অভিযোগ উঠল সিজেপি (CJP) ও এসএফআই (SFI) সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহত ছাত্রের নাম অঙ্গত অধিকারী। তিনি কোচবিহারের এবিএন সিল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। অভিযোগ, শনিবার বিকেলে কলেজ হোস্টেলের পিছনে সিজেপি ও এসএফআইয়ের বেশ কয়েকজন কর্মী-সমর্থক জড়ো হয়েছিলেন। সেই সময় অঙ্গত অধিকারী সেখানে পৌঁছালে তাঁকে লক্ষ্য করে আচমকা হামলা চালানো হয়। অভিযোগ, তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়।
মারধরের ঘটনায় আহত অবস্থায় অঙ্গত অধিকারী চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গেলে সেখানেও ফের তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। দ্বিতীয় দফায় মারধরের ঘটনায় তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় অভিযুক্ত সিজেপি ও এসএফআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

