২৮/০৪\২৬,দিনহাটা
ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানসহ রুটমার্চ করলো কোচবিহার জেলা পুলিশ।
মঙ্গলবার দিনহাটার স্পর্শকাতর এলাকা গুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানসহ রুটমার্চ কোচবিহার জেলা পুলিশের।বিগত বিধানসভা নির্বাচনে দিনহাটার দিনহাটার বিভিন্ন এলাকা গুলিতে ভোট পরবর্তী হিংসার বিভিন্ন খবর উঠে আসে। ২০২৬-এ বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অত্যন্ত তৎপর নির্বাচন কমিশন। গত ২৩ শে এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার ভোট পরবর্তী হিংসার রুখতে এবং সাধারণ জনগণকে অভয় দিতে দিনহাটার স্পর্শকাতর এলাকা গুলিতে এই রুট মার্চ অত্যন্ত তাৎপর্যপূর্ণ । মঙ্গলবার বিকেল নাগাদ দিনহাটার পেটলা এবং মাতাল হাট এলাকায় সাধারণ মানুষদের সাথে ভোট পরবর্তী এলাকার শান্তিশৃঙ্খলা নিয়ে কথা বলেন কোচবিহার জেলা পুলিশ সুপার জসপ্রিত সিং। এদিন রুট মার্চ শেষে জেলা পুলিশ সুপার বলেন ভোট পরবর্তী হিংসা রুখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানসহ জেলার স্পর্শকাতর এলাকা গুলিতে পুলিশের এই বিশেষ অভিযান চলছে।

