কোচবিহার, ১৩ এপ্রিল :
বিজেপিতে যোগদান অব্যাহত কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, বেশ কয়েকটি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে। সোমবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফলিমারি অঞ্চলে প্রচারে যান বিজেপির কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী রথীন্দ্রনাথ বোস সহ নেতৃত্বরা। এদিন তারা যখন অঞ্চলের ৪৮ নং বুথে যান সেখানেই বেশ কিছু পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। এখানে পঞ্চায়েত সদস্য রয়েছে। এদের সঙ্গে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস জানান, নির্বাচনের প্রাক্কালে এই যোগদান দলকে আরো শক্তিশালী করবে।

