কোচবিহার ,৮ আগস্ট
সড়ক দুর্ঘটনা রোধে এবং পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল কোচবিহার ট্রাফিক পুলিশ। শনিবার কোচবিহার শহরের স্টেশন চৌপতি মোড়ে অভিনব কায়দায় পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন যমরাজের বেশে রাস্তায় নেমে হেলমেটবিহীন বাইক চালকদের সচেতন করেন ট্রাফিক পুলিশের কর্মীরা।
হেলমেট ছাড়া বাইক চালানোর ফলে দুর্ঘটনার সময় প্রাণহানির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই যমরাজের প্রতীকী চরিত্রকে সামনে রেখে এই অভিনব সচেতনতা কর্মসূচি নেওয়া হয়। হেলমেট ছাড়া বাইক চালানো বেশ কয়েকজনকে দাঁড় করিয়ে তাদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সচেতনতার বার্তা দেওয়ার পর তাদের হাতে নতুন হেলমেটও তুলে দেওয়া হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।
শুধু বাইক চালকরাই নয়, গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার না করা চালকদেরও সচেতন করা হয়। গাড়িতে ওঠার পর অবশ্যই সিট বেল্ট ব্যবহার করা এবং বাইক চালানোর সময় হেলমেট পরার গুরুত্ব তুলে ধরেন ট্রাফিক পুলিশের কর্মীরা।
ট্রাফিক পুলিশের এই অভিনব উদ্যোগে পথচলতি সাধারণ মানুষের মধ্যে

