আলিপুরদুয়ার , ৭ মে
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা পাহাড়ি গ্রাম রায়মাটাংয়ে বৃহস্পতিবার থেকে শুরু হল ‘বাটারফ্লাই ওয়াচিং ক্যাম্প’। এবছর এই শিবিরের পঞ্চমতম বর্ষ।বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে প্রায় চারশোর বেশি প্রজাতির প্রজাপতির দেখা মিললেও, মথ নিয়ে সেরকম কোনো পরিসংখ্যান নেই বনদফতরের কাছে। তবে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের (ন্যাফ) তরফে আয়োজিত চার দিবসীয় এই শিবিরের ফলে মথ নিয়েও এবার একটি পরিসংখ্যান মিলতে চলেছে বলে আশাবাদী বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তারা।এ বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা কুমার বিমল বলেন, “শুধু বাঘ নয় বক্সার জঙ্গলের বৈচিত্র রয়েছে। এসব শিবিরের মধ্যে দিয়ে সেই সব বিষয় উঠে আসবে এবং প্রজাপতির পাশাপাশি, মথেরও একটা পরিসংখ্যান আমরা পাবো এটা আশা করছি।” পাশাপাশি, এ বিষয়ে আয়জক সংস্থার কোর্ডিনেটর অনিমেষ বসু বলেন, “বিভিন্ন প্রান্ত থেকে ২৫ জন এই শিবিরে অংশগ্রহণ করেছে।অন্যান্যবার এই শিবির জয়ন্তী ও তার আশেপাশে হলেও বক্সার জঙ্গলের বিভিন্ন দিকের বৈচিত্র তুলে ধরতে এবছর রায়মাটাং গ্রামে এই শিবিরের আয়জন করা হয়েছে।”

