কোচবিহার ,২৯ জুলাই
কোচবিহার শহরে ধিক্কার মিছিলের শামিল হল সিপিআইএম। এদিন কোচবিহার জেলা সিপিআইএম কার্যালয় থেকে এই ধিক্কার মিছিল শুরু হয় এবং শহরের কাছারি মোর হয়ে রাজপথ অতিক্রম করে পুনরায় এলদাস মোড়ে এসে শেষ হয়। এদিনের এই ধিক্কার মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম এর কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভার সাংসদ তারিনী রায়, সিপিআইএম সম্পাদক মন্ডলীর সদস্য মহানন্দা সাহা সহ অন্যান্য নেতৃত্বরা।
এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার মূলত এই স্লোগানকে সামনে রেখেই বুধবার ভোররাতে সিপিআইএমের কোচবিহার জেলা সদর দপ্তর সহ বামপন্থী সংগঠনের একাধিক রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর করার প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের আজকের এই ধিক্কার মিছিল সংঘটিত হয় বলে জানান সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়।

